আল-হাজ্ব টেক্সটাইলের ইপিএস ৪৬ পয়সা
প্রকাশ: ২০১৬-০১-৩০ ১৫:১১:৫৭
আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২১ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ১১৯ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৭২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৫ পয়সা।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













