আনোয়ার গ্যালভানাইজিংয়ের ইপিএস ১৭ পয়সা
প্রকাশ: ২০১৬-০১-৩০ ১৫:২১:৫৩
আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১১ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৫৪ দশমিক ৫৫ শতাংশ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৩১ পয়সা।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













