বৃষ্টি থাকার সম্ভাবনা আরও দুইদিন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৯ ১৫:৪৫:৪৫


সারাদেশে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আরও দুইদিন বৃষ্টি হতে পারে।আগামী শুক্রবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার ‍আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ূচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী তিনদিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সানবিডি/এনজে