ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ২০১৬-০১-৩০ ১৭:৪৩:২৮
দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে চট্টগ্রামে তিনি এই বিশ্ব বাণিজ্য কেন্দ্রের উদ্বোধন করেন। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ববৃহৎ ম্যুরাল এবং বঙ্গবন্ধু এভিনিউর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নবম পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী। বিকাল তিনটা পর্যন্ত সেনাবাহিনীর অনুষ্ঠানে ছিলেন তিনি। এরপর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উদ্বোধন এবং দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
সেনানিবাসের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী অক্সিজেন মোড় থেকে কাপ্তাই রাস্তা পর্যন্ত সিডিএ নির্মিত বঙ্গবন্ধু এভিনিউ ম্যুরাল, কদমতলী ফ্লাইওভারের উদ্বোধন এবং একই সময়ে বাইপাস সড়ক এবং রিং রোডের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














