ড্যাফোডিল কম্পিউটার্সের ইপিএস ৪০ পয়সা

প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৩:৫১:১২


Daffodilড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৩ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ২০৭ দশমিক ৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৮১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৩ পয়সা।

সানবিডি/ঢাকা/আহো