ফার ইস্ট নিটিংয়ের ইপিএস ৪৭ পয়সা

প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৩:৫৩:৩০


Far-East-Knitting-and-Dying1ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৫৫ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় কমেছে ১৪ দশমিক ৫৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৮৯ পয়সা।

সানবিডি/ঢাকা/আহো