ফু-ওয়াং সিরামিকের ইপিএস ২২ পয়সা

প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৩:৫৭:০৮


Fu-wang-ceramicফু-ওয়াং সিরামিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ০৮ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ১৭৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৭ পয়সা।

সানবিডি/ঢাকা/আহো