দ্বিতীয় প্রান্তিকে হা-ওয়েল টেক্সটাইলসের ইপিএস ৬০ পয়সা

প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৪:০১:০৬


Hwa-Well-Textileহা-ওয়েল টেক্সটাইলস বিডি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪৫ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৩৩ দশমিক ৩৩  শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির  ইপিএস ছিল ১ টাকা ৩৩ পয়সা।

সানবিডি/ঢাকা/আহো