৬ মাসে বিডি অটোকারসের ইপিএস ১২ পয়সা

প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৪:১৪:২৭


BD-Autocarsপুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি অটোকারস প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ০৭ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৭১ দশমিক ৪৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জুলাই, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ,  হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর, ১৫- ডিসেম্বর ১৫)  কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ১৯ পয়সা।  আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০২ পয়সা।

সানবিডি/ঢাকা/আহো