গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর ইপিএস ২০ পয়সা
প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৫:৩৮:৫৯
গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১৫ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে ৩৩ দশমিক ৩৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় করেছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫৩ পয়সা।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













