দ্বিতীয় প্রান্তিকে রেনউইক যজ্ঞেশ্বরের ইপিএস ১ টাকা ১৫ পয়সা

প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৫:৪৯:৪৫


Renwickরেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা। সে হিসেবে কোম্পানিটির আয় কমেছে ৩৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি  আয় করেছে ১ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ১৮ পয়সা।

সানবিডি/ঢাকা/আহো