দ্বিতীয় প্রান্তিকে লোকসানে দুলামিয়া কটন

প্রকাশ: ২০১৬-০১-৩১ ১৬:১০:৪৪


Dulamia-Cottonদুলামিয়া কটনের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৯ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির লোকসান ছিল ১ টাকা ০৫ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর, ১৫ – ডিসেম্বর, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। উল্লেখ্য, গত ৬ মাসে (জুলাই,১৫ – ডিসেম্বর,১৫) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ১ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ২ টাকা ০১ পয়সা।

সানবিডি/ঢাকা/আহো