রাজবাড়ীতে অবৈধ এমএলএম কোম্পানি সিলগালা ও জরিমানা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-০২ ১৯:৩৫:০৭
রাজবাড়ীতে জেকা বাজার নামে অবৈধ এমএলএম কম্পানি সিলগালা করার পাশাপাশি তাদের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সদস্যরা।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার বিকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের নির্দেশনায় জেলা শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে এম এল এম ব্যবসা পরিচালনার দায়ে ‘জেকা বাজার লিমিটেড’ নামক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে ভোক্তা অধিকার বিরোধী কাজ পরিলক্ষিত হওয়ায় প্রশাসনিক ব্যবস্থায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













