যুদ্ধাপরাধ মামলায় তাহের-ননীর রায় আজ

আপডেট: ২০১৬-০২-০২ ১৯:৩৪:৫২


113781_Untitled-4একাত্তরের যুদ্ধাপরাধ মামলায়  নেত্রোকোনার মো. ওবায়দুল হক ওরফে আবু তাহের এবং সদস্য আতাউর রহমান ননীর বিরুদ্ধে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। স্বাধীনতা যুদ্ধের সময় নিরস্ত্র মানুষকে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগ এবং হত্যার ছয় অভিযোগ রয়েছে এই দুই আসামির বিরুদ্ধে। রমনা পুলিশের  জ্যেষ্ঠ সহকারী কমিশনার (পেট্রোল) এসএম ইমানুল হক জানান, তাহের ও ননীকে সকাল সোয়া ৯টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নেয়া হয়। যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মো.  সোহরাওয়ারদী। উল্লেখ্য, ২০১৪ সালের ১২ই অগাস্ট দুই আসামিকে  গ্রেপ্তার করে  নেত্রকোনার পুলিশ।