মেক্সিকোতে ৩৭ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী উদ্ধার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২১ ১৪:৩১:২৩


মেক্সিকোতে ৩৭ জন বাংলাদেশিসহ ১২টি দেশের ৬০০ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানায়, তারা দুটি ট্রাকে করে যাচ্ছিলেন।

এ বিষয়ে ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, এই অভিবাসীদের মধ্যে ১৪৫ জন নারী এবং ৪৫৫ জন পুরুষ। মধ্য আমেরিকা ছাড়াও তাদের অনেকে আফ্রিকা ও ভারতীয় উপমহাদেশ থেকে এসেছেন। মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভেরাক্রুজ থেকে তাদের উদ্ধার করা হয়। খবর ডয়চেভেলের

অভিবাসীদের এই দলটিতে ৩৭ জন বাংলাদেশি ছাড়াও ৪০১ জন আছেন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডমিনিকান রিপাবলিকের, ২৭ জন নিকারাগুয়ার, ১৮ জন এল সলভাদরের, চারজন ইকুয়েডরের, ভেনিজুয়েলার চারজন, আটজন কিউবার, ছয়জন ঘানার এবং ভারত ও ক্যামেরুন থেকে একজন করে আছেন।

সানবিডি/এনজে