৩ দিনের সফরে ঢাকায় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২১-১১-২২ ১০:৫১:২১
তিনদিনের সরকারি সফরে ঢাকা এসেছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম।
সোমবার সকাল সোয়া ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।
দক্ষিণ এশিয়ার দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সফরে এসেছেন ফয়সাল নাসিম।
দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও সফরে জনশক্তি রপ্তানি, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি প্রাধান্য পাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এ সফরে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রটি জানিয়েছে।
এছাড়া সফরে পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিক্ষাসহ বাংলাদেশের একাধিক মন্ত্রীর সঙ্গে ফয়সাল নাসিমের বৈঠক করার কথা রয়েছে।
সানবিডি/ এন/আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














