ডিএসইর পরিচালক পদে নির্বাচন ২৬ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১১-২৪ ১৮:০৮:০৬
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর। বুধবার (২৪ নভেম্বর) বিকেলে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম দেওয়া শুরু হবে ৫ ডিসেম্বর, শেষ হবে ৮ ডিসেম্বর। এই তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম তোলা যাবে।
২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনের অডিটোরিয়ামে ভোট অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













