ডাক্তার পদবী চেয়ে শিক্ষার্থীদের আন্দোলন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-১১-২৭ ১৩:২৫:৫৫
ঢাকার নিকটবর্তী স্থান গজারিয়া মুন্সিগঞ্জে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের সুন্দর মনরম পরিবেশ দিতে পারলেও দিতে পারেনি মানসম্মত শিক্ষা জীবন শেষে সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা।
হা বি এর ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন বিভাগে ৬ বছর শিক্ষা জীবন শেষে এমনটি বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ৫ বছর একাডেমিক এবং ১ বছর ইন্টারনি শেষে মিলছে না ডাক্তার পদবী। দীর্ঘ ৬ বছর শিক্ষা জীবন শেষে মিলছে না ডিজি হেলথ্ থেকে রেজিষ্ট্রেশন।
এই রেজিষ্ট্রেশন না থাকায় হা বি শিক্ষার্থীরা আন্তর্জাতিক পযার্য়ে উচ্চ শিক্ষার জন্য আবেদন করে পড়তে হয় বিলম্বনায়। এবং সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রেও বিলম্বনার শিকার হতে হয় তাদের। ৬ বছর শিক্ষা জীবন শেষে এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে আন্দলোন কর্মসূচির ৬ষ্ট দিন পার করছে শিক্ষার্থীরা। তাদের দাবী ডিজি হেলথ্ থেকে রেজিষ্ট্রেশন এবং ডাক্তার পদবী।
সানবিডি/ এন/ আই






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













