সর্বস্ব হারালেন তাবলিগ জামাতের ১৫ সদস্য
জেলা প্রতিনিধি আপডেট: ২০২১-১২-০৫ ১৮:১২:৪৮
কলাপাড়ার মহিপুরে তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ ডিসেম্বর) ভোররাতে মহিপুর সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি আবুল খায়ের।
এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পরতে উঠতে পারেনি। তাদের ধারনা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। আজ সকাল নয়টা পর্যন্ত এখনও ৮ জনের জ্ঞান ফেরেনি।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













