জাওয়াদের প্রভাবে দুবলার চরে কোটি টাকার শুঁটকি নষ্ট
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১২-০৭ ১৭:৫২:৩৭
বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে রূপ নেওয়া জাওয়াদ সোমবার সকালে ভারতের উড়িষ্যায় গেলেও এর প্রভাব পড়েছে সুন্দরবন উপকূল অঞ্চলে। এ অবস্থায় টানা ভারী বৃষ্টিতে সুন্দরবনের দুবলার চরে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার শুঁটকি মাছ। গত শুক্রবার থেকে বৃষ্টি ও দমকা বাতাসে সুন্দরবনের দুবলার জেলেপল্লীর ১০টি চরের শুঁটকি তৈরির সব মাছ পচে নষ্ট হয়ে যায়।
এদিকে উত্তাল ঢেউয়ে টিকতে না পেরে সাধারণ জেলেরা সাগর ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে। সহস্রাধিক মাছ ধরা নৌকা ও ট্রলার বর্তমানে আলোরকোল, নারিকেলবাড়িয়া, শ্যালা, মাঝের কিল্লাসহ শুঁটকি উৎপাদনকারী চারটি চরের বিভিন্ন খালে অবস্থান করছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানায়, সমুদ্র মোহনা থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ শেষে তা রোদে শুঁকিয়ে শুঁটকি প্রক্রিয়া করে জেলেরা। আর এই মাছ চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে এমনকি বিদেশেও বাজারজাত করা হয়। চরের অভ্যন্তরে ১৩টি মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কেন্দ্র নিয়ে গঠিত দুবলার জেলেপল্লী। এখানে প্রায় ৩০ হাজার জেলে অবস্থান করছে। এবার তাদের ১০ থেকে ১৫ মেট্রিক টন শুঁটকি নষ্ট হয়েছে বলে জানা গেছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













