হেলিকপ্টার বিধ্বস্তে ভারতের প্রতিরক্ষা প্রধান সস্ত্রীক নিহত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২১-১২-০৮ ১৯:১১:১৪
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত দেশটির সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা গেছেন। একই ঘটনায় মৃত্যু হয়েছে তার স্ত্রী মধুলিকা রাওয়াতসহ মোট ১৩ জনের।
বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের বিমান বাহিনী (আইএএফ) এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার বেলা ১২ টা ২০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে দেশটির প্রতিরক্ষাপ্রধানসহ ১৪ জনকে বহনকারী এই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে আইএএফ বলেছে, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং বিমানটিতে থাকা অন্য ১১ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।’
আইএএফ জানায়, তাদের বহনকারী এমআই-১৭ ভি৫ বিমানটি নামিলনাড়ু রাজ্যের কুনুরে বুধবার দুপুর ২টার কিছু আগে দুর্ঘটনায় পতিত হয়। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
হেলিকপ্টারটি বেলা ১১টা ৪৫ মিনিটে কোয়েম্বাটুরের সুলুরে বিমান বাহিনী ঘাঁটি থেকে নীলগিরি পাহাড়ের ওয়েলিংটনের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।
জেনারেল রাওয়াত ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে যাচ্ছিলেন।
বিমানটি লক্ষ্যস্থল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ছিল আর মাত্র ১০ মিনিট পরই অবতরণ করতো।
সূত্র : এনডিটিভি
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














