হল্টেড লিবরা ইনফিউশনের শেয়ার
প্রকাশ: ২০১৬-০২-০৭ ১১:৫২:৩৩
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের প্রায় এক ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশনের শেয়ারের। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ১১ টা ২২ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ৭২ হাজার ৩৭৬টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৪৬৩ টাকা ৬ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৪২৬ টাকা ৩ পয়সা।
কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













