হল্টেড নর্দার্ণ জুটের শেয়ার

প্রকাশ: ২০১৬-০২-০৭ ১৪:১৫:১১


Nothern0ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের পৌনে দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ারের। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, দুপুর ১২ টা ১৭ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ১১ হাজার ৭১০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ২৫০ টাকা ২ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২৩০ টাকা ১ পয়সা। কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

সানবিডি/ঢাকা/আহো