লুজারের শীর্ষে ম্যাকসন্স স্পিনিং
আপডেট: ২০১৬-০২-০৮ ১২:৩৩:১৬
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ১ টাকা ৮ পয়সা বা ২০ দশমিক ৯৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ৬ টাকা ৮০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ১ হাজার ৮৩২ বারে ৮২ লাখ ৪৪ হাজার ৪৭১টি শেয়ার লেনদেন হয়।
লুজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে এ্যাপেক্স ফুডস। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার দর ৬ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার এদিন সর্বশেষ লেনদেন হয় ১৩৩ টাকা ৬০ পয়সা দরে। আজ ১ হাজার ২১৯ বারে কোম্পানির ১ লাখ ৭২ হাজার ৪৮১টি শেয়ার লেনদেন হয়।
লুজারের তৃতীয় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১ পয়সা বা ২ দশমিক ২৭ শতাংশ শেয়ার দর কমেছে।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বিডি অটোকারস, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, রহিম টেক্সটাইল, জনতা ইন্স্যুরেন্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













