রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-৩১ ১১:১২:৫০
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ৫৯১ পিস ইয়াবা, ৪ কেজি ১৩৫ গ্রাম ২৫০ গাঁজা, ১৩৮ গ্রাম ১৫৫ হেরোইন ও ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
শুক্রবার (৩১ ডিসেম্বর) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে আজ সকাল পর্যন্ত মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য সংগ্রহ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














