আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল বারাকা পাওয়ার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০১ ১৮:৩৮:৪৩


পাওয়ার জেনারেশন ক্যাটাগরিতে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। কর্পোরেট গভর্ন্যান্সে দক্ষতার জন্য বারাকা পাওয়ার লিমিটেড ৬ষ্ঠ বারের মতো আইসিএমএবি এর কাছ থেকে এই স্বীকৃতি পেয়েছে।

এর আগে বারাকা পাওয়ার ২০১২, ২০১৩, ২০১৪,২০১৬, এবং ২০১৯ সালের আইসিএমএবি এর বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড অর্জন করেছিল।

গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পুরস্কার বিতরণের জন্য আইসিএমএবি এর পক্ষ থেকে ঢাকার হোটেল লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী বারাকা গ্রুপ এর ডিরেক্টর (ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস) মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বারাকা পাওয়ার এর চিফ ফিনান্সিয়াল অফিসার মনোয়ার আহমেদ এর হাতে সম্মানজনক পুরস্কারটি তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং সাফার সভাপতি একেএম দেলোয়ার হোসেন (এফ.সি.এম.এ) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের পক্ষ থেকে কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানা উপস্থিত ছিলেন।

এএ