ক্রিপ্টোকারেন্সিতে ভাই-বোনের মাসিক আয় ৩৫ হাজার ডলার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১৮ ১৬:৫৫:০২
ক্রিপ্টোকারেন্সি শব্দের সাথে অনেকের পরিচিতি থাকলেও বিষয়টা অনেকটা গোলকধাঁধার মতই।কিন্তু ভারতের দুই ভাইবোন ইষাণ (১৪) ও অনন্যা(৯) এর কাছে এটা খুবই সাধারণ ব্যাপার।তারা বর্তমানে ক্রিপ্টোকারেন্সি থেকে মাসিক আয় করছেন প্রায় ৩৫ হাজার ডলার।বাংলাদেশি টাকায় যার পরিমান ২৯ লাখেরও বেশি।
যেখানে অনেকেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে গলদঘর্ম অবস্থায় পড়েন সেখানে তারা এই বয়সে এটা কিভাবে আয়ত্ব করলো তা অনেকটা চমকের মত।
এ বিষয়ে ইষাণ জানায়, ৭ মাস আগে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন শব্দগুলোর সাথে পরিচিত হয়েছিলো সে।এরপর ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে জানার চেষ্টা করে। জানার আগ্রহ থেকেই ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের পরিকল্পনা আসে তার।তবে আগ্রহ থাকলেও সামর্থ্য ছিলো না।এরপর তারা ঠিক করেন বিনিয়োগ করার পূর্বে বিনিয়োগের সঠিক কিছু সামগ্রী কিনবেন।
অনন্যা জানায়, খুব সহজে তারা সফলতা পাননি।দীর্ঘ ৭ মাস ইউটিউব দেখে ও বিভিন্ন পত্রপত্রিকা পড়ে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা আসে। তারপর গেম খেলার জন্য কেনা নিজের কম্পিউটারকে কিপ্টোকারেন্সিতে বিনিয়োগের উপযোগী করে তোলে।
ইষাণ জানায়, শুরুতে তারা দিনে ৩ ডলার আয় করেছিলো। তবে এখন মাসে ৩৫ হাজার ডলার আয় করছে।তারা খুব খুশি।উপাজির্ত টাকা নিজেদের উচ্চ শিক্ষায় ব্যয় করতে চায় তারা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














