ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৪৮ জন গ্রেপ্তার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-২২ ১১:১৭:১৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৩৯৮৯ পিস ইয়াবা, ১৭০ গ্রাম হেরোইন, ২১ কেজি ২৭০ গ্রাম গাঁজা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৩ লিটার দেশি মদ ও ১ লিটার ৭৯ বোতল ফেন্সিডিল পাওয়া যায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডিএমপি নিউজ।
এই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













