ইউক্রেন সীমান্তে আরও ১ লাখ সেনা মোতায়েন রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১০ ১৪:২০:৪০
চলমান তীব্র উত্তেজনার মধ্যে ইউক্রেন সীমান্তে আরও এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া।যেকোনো মুহূর্তে রুশ সেনারা ইউক্রেনে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা রয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই অভিযোগ করেছে।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধির কাজ অব্যাহত রেখেছে মস্কো।
এ বিষয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘রাশিয়ার বিভিন্ন জায়গা থেকে সেনা ও অন্যান্য সামরিক সরঞ্জাম জড়ো করেছে এবং গত ২৪ ঘণ্টায়ও সেগুলো ইউক্রেন ও বেলারুশ সীমান্তে রেখেছে বলে আমরা দেখেছি।’
তিনি আরও বলেন, ‘ঠিক কী পরিমাণ সেনা মোতায়েন করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা আমরা উল্লেখ করতে পারছি না, কারণ সীমান্তে মোতায়েন করা সেনার সংখ্যা ক্রমেই বাড়ছে।’
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














