গাজীপুরে চারটি বসতঘর আগুনে পুড়ে ছাই
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০২-১২ ১৬:৩২:১০
গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর শিরো মার্কেট এলাকায় আগুনে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় তাইজুদ্দিনের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া বাড়ির মালিক তাইজুদ্দিন আকন্দ জানান, চারটি বাড়ি তৈরি করে, তা স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা কারখানায় ডিউটিতে থাকাবস্থায় আগুনে সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসাইন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বিদ্যুৎ শর্টসার্কিট থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













