ইউসিবির কার্ডে লেনদেন বন্ধ থাকবে ৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-১৭ ১৭:০২:৪৭


সিস্টেম উন্নয়নের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ডেবিট ও ক্রেডিট কার্ডের সব ধরনের লেনদেন চার ঘণ্টা বন্ধ থাক‌বে। এ সময়ে ব্যাংকটির এটিএম বুথ থেকে কোনো গ্রাহক টাকা তুলতে পারবেন না।

১৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সিস্টেম উন্নয়নের কাজ করা হবে। বৃহস্পতিবার ইউসিবির কার্ড ডি‌ভিশনের প্রধান নেহাল এ হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিষয়টি সম্পর্কে গ্রাহকদের জানাতে এসএমএস দিয়েছে ইউসিবি। এএমএসে বলা হয়েছে, সিস্টেম উন্নয়নের জন্য ১৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সব ইউসিবি ডেবিট ও ক্রেডিট কার্ড সার্ভিস স্থগিত থাকবে।

এএ