কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি দিবে ডিআরইউ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০২-১৮ ১৯:৩৭:১২
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের কৃতী সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হবে। ২০২১ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও বৃত্তি দেবে ডিআরইউ।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ডিআরইউ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কল্যাণ সম্পাদক কামরুজ্জামান বাবলু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সন্তানদের নাম নিবন্ধনের জন্য ডিআরইউ সদস্যদের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআরইউ সদস্যদের মধ্যে যাদের সন্তান ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিআরইউ প্রতি বছরের মতো এবারও কৃতী সন্তানদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তাদের বৃত্তিও প্রদান করা হবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের ট্রান্সক্রিপ্ট ও মার্কশিটের ফটোকপি এবং এক কপি ছবি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে অনুরোধ জানানো হচ্ছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














