বিচ্ছিন্নতাবাদীদের গোলায় ইউক্রেনের দুই সেনার প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২০ ১৪:৪১:৫৩
চলমান তীব্র উত্তেজনার মধ্যেই পূর্ব ইউক্রেনে রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে শনিবার দুই সেনা নিহত ও চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
ইউক্রেনের সামরিক বাহিনী তাদের ফেসবুক পেজে বলেছে, শনিবার বিচ্ছিন্নতাবাদীরা ৭০ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। আগের দিন এ সংখ্যা ছিল ৬৬ বার। খবর রয়টার্সের।
এ বিষয়ে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান ব্যবহার করে সীমানা বিভাজনকারী রেখার সম্মুখ বরাবর থাকা ৩০টির বেশি বসতিতে গোলা বর্ষণ করেছে। দীর্ঘস্থায়ী সংঘাত প্রশমনের লক্ষ্যে সব পক্ষকে নিয়ে যে চুক্তি হয়েছিল, তাতে অস্ত্রবিরতি লঙ্ঘন নিষিদ্ধ করা হয়েছে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণের অভিযোগ তুলেছে। তারা আরও বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী গোলা ছুড়লে তারা পাল্টা প্রতিক্রিয়া জানায়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














