প্রাইম ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২২ ফেব্রুয়ারি

প্রকাশ: ২০১৬-০২-১৫ ১০:২০:০১


prime-insurance-logoপ্রাইম ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় এ সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভাটি করবে। এই কোম্পানিটি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।