মেঘনায়`জাগ’ উচ্ছেদকালে নৌপুলিশের ওপর জেলেদের হামলা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০২-২৩ ১৯:২৭:২১
মেঘনা নদীতে চাঁদপুর নৌ থানা পুলিশ দেশীয় মাছের প্রজনন রক্ষা এবং নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে বাঁশের জাগ উচ্ছেদ করেছে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নৌ থানার ওসি মুজাহিদুল ইসলামের নেতেৃত্বে সদরের নদী তীরবর্তি ইউনিয়নগুলোর প্রায় অর্ধশতাধিক জাগ উচ্ছেদ করা হয়।
এদিকে নৌ পুলিশের উচ্ছেদ অভিযানকালে চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের শতাধিক জেলে নৌ পুলিশের ওপর হামলা চালায়। এসময় জাগ উচ্ছেদ কাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হন।
এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে শত শত অবৈধ জাগ গড়ে তুলেছে জেলেরা। এতে করে মাছ চলাচলে প্রতিবন্ধকতা এবং মাছের অবাদ বিচরণসহ হুমকির মুখে পড়ছে। এছাড়া যততত্র জাগ দেওয়া নৌযান চলাচলে হুমকিতে পড়ছে।
তিনি আরও বলেন, আমরা উচ্ছেদ অভিযানে গেলে বেপরোয়া জেলেরা আমাদের লক্ষ করে ইট-পাটকেল ও লাঠি-ছোটা ছুরে মারে। এতে করে আমাদের কাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হয়েছে। পর্যায়ক্রমে নদী থেকে সকল বাঁশের জাগ উচ্ছেদ করা হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













