কেয়া কসমেটিকসের এজিএম বৃহস্পতিবার
প্রকাশ: ২০১৬-০২-১৫ ১৪:১৩:০৪
আগামী ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকসের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, ওইদিন বেলা ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে গাজীপুরের কোনাবাড়ীর জারুনে অবস্থিত কোম্পানিটির ফ্যাক্টরি প্রাঙ্গনে। প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিকস শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিডেটেড আয় (ইপিএস) হয়েছে ২৯ পয়সা। শেয়ার প্রতি কনসোলিডেটেড প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৭ পয়সা।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













