ইউক্রেনে অস্ত্র ও সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০২-২৬ ১৫:৩২:৫০
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের মধ্যে দেশটিতে অস্ত্র ও সরঞ্জাম পাঠাচ্ছে ফ্রান্স।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন। খবর বিবিসির। খবরে বলা হয়, রাশিয়ার সেনাদের অগ্রযাত্রার মধ্যে ফ্রান্স ইউক্রেনে অস্ত্র ও সরঞ্জাম পাঠাচ্ছে।
জেলেনস্কি এক টুইটে বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার সকালে কথা বলার মাধ্যমে কূটনৈতিক ফ্রন্টলাইনে নতুন দিন শুরু হয়েছে।
তিনি আরও লেখেন, যুদ্ধবিরোধী জোট কাজ করছে। এদিকে শনিবার ম্যাক্রোঁ একটি ভিডিও পোস্ট করে বলেন, চলমান যুদ্ধ স্থায়ী হবে আমাদের অবশ্যই এ জন্য প্রস্তুত হতে হবে।
বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।
ইউক্রেন সেনাবাহিনীর ফেসবুক পেজে এক পোস্টে দাবি করা হয়, আক্রমণে জড়িত রাশিয়ার তিন হাজার ৫০০ সেনা নিহত হয়েছে এবং দুইশ সেনা সদস্যকে বন্দি করা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














