পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ: জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০২-২৮ ১০:০৯:৫১
আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোন কলে তিনি এ কথা বলেন। খবর বিবিসির
জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি, দেশজুড়ে লড়াইয়ের মধ্যে আগামী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়।
যুক্তরাজ্য সরকারের মুখপাত্র বলেন, রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন ফোনালাপে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী জনসন। জনসন বলেন, যুক্তরাজ্য ইউক্রেনকে সহায়তার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














