নারায়ণগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যা
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০১ ২০:০১:৪৭
নারায়ণগঞ্জ শহরের ডাইলপট্টি এলাকায় মা ও মেয়েকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন—রুমা চক্রবর্তী ও তার মেয়ে ঋতু চক্রবর্তী।
মঙ্গলবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জুবায়ের নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, রাম প্রসাদ চক্রবর্তী নামের এক ব্যক্তি ডাইলপট্টিতে এক দোকানে ম্যানেজার হিসেবে চাকরি করেন। ওই এলাকায় মাতৃভবন নামের একটি ভবনের ষষ্ঠ তলায় পরিবার নিয়ে বাস করেন তিনি। আজ বিকেলে ওই বাড়িতে ‘ডাকাত পড়েছে’ চিৎকার শুনে ব্যবসায়ীরা বাড়ির মেইন গেট বন্ধ করে দেন। পরে পুলিশ এসে রক্তমাখা বটিসহ হাতে গ্লাভস পরা জুবায়েরকে আটক করে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু জানিয়েছেন, জুবায়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। পরে বিস্তারিত জানানো হবে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













