কাভার্ড ভ্যানচাপায় সিএনজির ২ যাত্রী নিহত
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৩-০২ ০৯:২৪:৫৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার (০২ মার্চ) সকাল পৌনে ৭টায় উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) এবং দুদু মিয়া (৬২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মো. শাহজালাল আলমজানান, সকালে সিলেট অভিমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













