রাজধানীতে মাদক বিরোধী অভিযানে আটক ৫৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০২ ১১:৫০:০৬


রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ জনকে গ্রেফতার করেছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৬,৫৩২ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া হেরোইন, ৭ কেজি ৯৭৫ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১ মার্চ) সকাল ৬টা থেকে বুধবার (২ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।