অগ্নিনির্বাপণ যন্ত্র বিস্ফোরণে মুক্তিযোদ্ধা নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৩-০২ ১৩:০১:০৮
যশোর শহরের ঘোপ নওয়াপাড়ায় অগ্নিনির্বাপণ যন্ত্র বিস্ফোরণ হয়ে প্রাণ গেল বীরমুক্তিযোদ্ধা শেখ আনোয়ারুল ইসলাম মনার (৮০)।
বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৯টায় নিজ বাসার উঠানে অগ্নিনির্বাপক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হন তিনি।
নিহতের ছেলে মারুফ হোসেন জানান, তিনি ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত ফায়ারম্যান। বর্তমানে গ্যাসসিলিন্ডারের ব্যবসা করেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনি গ্যাসের সিলিন্ডার বাসার উঠানে নাড়াচাড়া করছিলেন। এ সময় সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে সকাল পৌনে ১০টায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুর রশিদ তাকে মৃত ঘোষণা করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













