পূবালী ব্যাংকের কনফারেন্স অনুষ্ঠিত
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৩-০২ ১৬:২১:৫৮
পূবালী ব্যাংক লিমিটেডের ৪৯০টি শাখার প্রধান, সকল অঞ্চল প্রধান এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগ প্রধানসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দের অংশগ্রহণে ‘Discussion with the Feeding Branches: Challenges and Opportunities’ শীর্ষক ভার্চুয়াল কনফারেন্স সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী।
এসময় ভার্চুয়াল কনফারেন্সে সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- জাহিদ আহসান ও মোহাম্মদ ইছা। স্বাগত বক্তব্য প্রদান করেন সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ।
সভায় ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী ব্যবসায়িক অর্জনের বিশ্লেষণ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে ফিডিং শাখাগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালন করে আর্থিক লেনদেনে আরও সতর্ক থাকার পরামর্শ দেন। বিজ্ঞপ্তি
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














