প্রাইম ইসলামী লাইফের বীমা দিবস উদযাপন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০২ ১৯:০৪:২৬


প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড যথাযথ মর্যাদায় জাতীয় বীমা দিবস- ২০২২ উদযাপন উপলক্ষে সারা দেশে সকল শাখা অফিসে র‌্যালি ও দিনব্যাপী কর্মসূচী পালন করেছে ।

এ বছর বীমা দিবসের মূল প্রতিবাদ্য ছিল ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’। বীমা খাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি বিজড়িত ১লা মার্চ জাতীয় বীমা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা ও জনসাধারণের মাঝে বীমা সম্পর্কে ইতিবাচক ধারনা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী সভা, সেমিনারসহ শোভাযাত্রা আয়োজন করা হয়।

প্রাইম ইসলামী লাইফ প্রধান কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী নন-মুভমেন্ট র‌্যালির আয়োজন করে এবং শতাধিক কর্মী-কর্মকর্তা/কর্মচারী জাতীয় বীমা দিবসের পোশাক পরিহিত অবস্থায় অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি

এএ