পটুয়াখালীতে বন্য শুকরের আক্রমণে ছয় কৃষক আহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৩-০২ ১৯:২৭:০৬
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে ছয় জন কৃষক আহত হয়েছেন।বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আহতরা হলেন-উপজেলার সেনের হাওলা গ্রামের রাজ্জাক মুন্সি(৭০),খবির মুন্সি(৫৫), মধু দালাল(৫৫), সুজাত হাওলাদার(২৫), মো.হাসান(৩০) ও হারুন ভদ্দর(৪৫) ।
এ বিষয়ে এলাকাবাসী জানায়, সকালে কয়েকটি বন্য শুকর রাজ্জাক মুন্সির আলু ক্ষেতে ফসল নষ্ট করছিল। এসময় রাজ্জাক শুকর দলকে তাড়া দিলে তারা তাকে আক্রমণ করে। এ সময় রাজ্জাক মুন্সির চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা করে শুকরের দল।
এ ব্যাপারে বন বিভাগের রাঙ্গাবালী রেঞ্জ কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন জানান, শুকর দল চর কানকুনি বন থেকে খাবারের সন্ধানে লোকলয়ে আসতে পারে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













