সাত দিনে ইউক্রেন ছেড়েছে ১০ লাখ নাগরিক: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৩ ১০:০০:২২
রাশিয়ার হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে ১০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিবিসির প্রতিবেদন।
গত বৃহস্পতিবার রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশত্যাগ করতে শুরু করে দেশটির নাগরিক।
টুইটারে এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি ইউক্রেনে থেকে যাওয়া কোটি কোটি মানুষের জন্য যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানান, যাতে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়।
সংস্থাটি ভবিষ্যদ্বাণী, এই সংঘাতে প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হবে এবং তাদের দ্রুত ত্রাণের প্রয়োজন হবে।
ইউক্রেনে সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হয়েছে। প্রথমবারের মতো রাশিয়া স্বীকার করেছে যুদ্ধে ৪৯৮ রুশ সেনা নিহত হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিজে) জানায়, ইউক্রেনে-রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত শুরু করতে যাচ্ছে। ইউক্রেনে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রাশিয়ার তীব্র হামলার পরপরই এই ঘোষণা দেয়া হয়।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন। পরে বিভিন্ন শহরে হামলার খবর পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার রাশিয়ার ইউক্রেন আক্রমণের অষ্টম দিন চলছে। এরই মধ্যে ইউক্রেনের কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














