৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেন প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৩ ১৫:৫৪:০৯
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধে এক সপ্তাহে ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমাদের ওপর পূর্ণ মাত্রায় হামলা শুরুর পর থেকে মস্কোর নয় হাজারের মতো সেনাকে হত্যা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আনাদোলুর।
‘প্রায় ৯ হাজার রুশ সেনাকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে ১৯ থেকে ২০ বছর বয়সি ২০০ থেকে ৩০০ সেনাও রয়েছে। কয়েকটি হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।’
ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, তারা যেখানেই যাবে সেখানে ধ্বংসযজ্ঞ নেমে আসবে। ইউক্রেনে হামলার জবাব পেয়ে গেছে দখলদাররা। এটিকে ইউক্রেনীয়রা দেশপ্রেমের প্রমাণ হিসেবে দেখছে বলেও উল্লেখ করেন জেলেনস্কি।
যদিও রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে হামলার শুরুর পর থেকে তাদের ৪৯৮ সেনা নিহত ও এক হাজার ৫৯৭ জন আহত হয়েছেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














