রুশ গোলায় ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৩-০৪ ১১:০০:৩২
রুশ বাহিনীর গোলায় ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
শুক্রবার (৪ মার্চ) পার্শবর্তী শহর এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে, তারা ইউক্রেনের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং জানতে পেরেছেন যে বিদ্যুৎকেন্দ্রটির অপরিহার্য অংশগুলো এখনো চলমান আছে।
পরমাণু বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে সংঘাত থামানোর জন্য আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
জেপোরোজিয়া অঞ্চলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














