দুই শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৩-০৫ ১৪:০২:৪৯


ইউক্রেনের সঙ্গে ১০ দিন ধরে চলা যুদ্ধে দুই শহরে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। সংবাদ সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এএফপি’র তথ্যানুযায়ী, আজভ সাগরের তীরের বন্দর শহর মারিওপোল এবং ভলনোভাখা শহরের বাসিন্দাদের দেশ ছাড়ার সুযোগ দিয়ে সাময়িক ভাবে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা থেকে সামরিক অভিযান বন্ধ করছে রাশিয়া, যাতে করে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) আজভ সমুদ্র তীরের শহর মারিওপোলের বাসিন্দারা নিরাপদে গন্তব্যে যেতে পারেন।

২০১৪ সাল থেকে ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে শহরটি।

ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ডিপিআরের আরেক শহর ভলনোভাখাতেও মানবিক করিডোর স্থাপন করা হয়েছে।