কাল থেকে ফের শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৩-০৫ ২০:৫৯:৪৭
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) আগামীকাল (৬ মার্চ) থেকে চলতি বছরের নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে।
সংস্থাটি জানিয়েছে, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে (প্রতি পরিবারকে দুবার) ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে।
আগামীকাল থেকে ঢাকা মহানগরে প্রতিদিন ১৫০টি ট্রাকে পণ্য বিক্রি করা হবে। এ দফায় বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন চলবে। পরে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত পণ্য বিক্রি করা হবে।
ঢাকা ছাড়া অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে বিক্রয় কার্যক্রম ১৫ মার্চ থেকে শুরু হবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













